শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

ট্রাম্পের মুখে মধু মনে বিষ, বললেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন। খামেনি বলেন, তিনি (ট্রাম্প) আমাদের শান্তির কথা বলেন। কিন্তু তার আমেরিকাই গাজার শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে ১০ টন বোমা দেয়। তার মুখে মধু, মনে বিষ। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘উত্তর দেওয়ার যোগ্য নয়’ বলেও অভিহিত করেন। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার (১৬ই মে) সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে 'খারাপ কিছু ঘটবে'।

ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনি বলেন, এ মন্তব্য ‘বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জার’। তিনি তেহরানের একটি মসজিদে বলেন, ‘এ অঞ্চলের দুর্নীতি, যুদ্ধ ও সংঘাতের উৎস ইসরায়েলি শাসন—একটি বিপজ্জনক, ক্যানসারের মতো মারাত্মক, যা উৎপাটন করতে হবে; ইনশাআল্লাহ এটি উৎপাটিত হবে।’

এইচ.এস/

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250