সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পাওয়া অপরিচিত মানুষকে সাক্ষী রেখে বিয়ে করলেন যুগল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিয়ের পরিকল্পনা মানেই অনেক চাপ এবং আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে অবিরাম বিতর্ক। তবে হারমনি এলমি ও শন মুরমুটু এসবের কোনো ঝামেলায় যেতে চাননি। তারা ঠিক করলেন, এমন এক জায়গায় গিয়ে তারা চুপিসারে বিয়ে করবেন, যার সঙ্গে তাদের দুজনের বিশেষ স্মৃতি জড়িয়ে আছে।

যুক্তরাজ্যের নরউইচের বাসিন্দা এই দম্পতি গতানুগতিক ধারার বাইরে গিয়ে ২৬১ মাইল (৪২০ কিলোমিটার) পথ পেরিয়ে কার্ডিফে যান। সেখানে তাদের দুজন অতিথি ছিলেন। তারা আবার ঘনিষ্ঠ কেউ নন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট করার পর ওই দুজনের সঙ্গে এলমি ও মুরমুটুর পরিচয়। তথ্যসূত্র: বিবিসি।

যুক্তরাজ্যে বিয়ের জন্য ন্যূনতম দুজন সাক্ষী প্রয়োজন। মুরমুটু জানান, দিনটিকে ‘সহজ, স্বাভাবিক ও চাপমুক্ত’ রাখতে তারা বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের বদলে অপরিচিত রুইরি ও স্যামকে বেছে নেন।

দুজনের বিয়ের দিনটিতে ছিল তাদের প্রিয় সব জিনিস—পেনার্থ পিয়ারে ফিশ অ্যান্ড চিপস খাওয়া, এস্কেপ রুম খেলা এবং কার্ডিফ বে-তে নাগরদোলায় চড়া।

৩২ বছর বয়সী মুরমুটু বলেন, ‘এটি এমন একটি দিন ছিল, যখন আমরা সত্যিই একে অপরের প্রতি আমাদের ভালোবাসা উদ্‌যাপন করতে পেরেছি এবং কার্ডিফের মানুষের কাছ থেকে ভালোবাসা অনুভব করেছি।’

মুরমুটু ও ৩১ বছর বয়সী এলমি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে একই কোর্সে লেখাপড়া করেন এবং একই হলে ছিলেন। এই সুবাদে দুজনের পরিচয়।

মুরমুটু বলেন, ‘আমরা কখনো সম্পর্কে যাওয়ার পরিকল্পনা করিনি। বন্ধু হওয়া থেকে শুরু করে ডেটিং, একসঙ্গে থাকা, এমনকি দূর থেকেও সম্পর্ক টিকিয়ে রাখা—সবকিছুই খুব স্বাভাবিক মনে হয়েছে।’

বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মুরমুটু নিজেই একটি এস্কেপ রুম ডিজাইন করেছিলেন, যা দুজনের একসঙ্গে করা প্রিয় কাজগুলোর মধ্যে একটি।

এই দম্পতি ঠিক করেন যে প্রথাগত বিয়ে তাদের জন্য নয়। তারা দূরে কার্ডিফে গিয়ে গাঁটছড়া বাঁধবেন। তারা যখন ওরচেস্টারে থাকতেন, তখন এই শহরে বেশ কয়েকবার বেড়াতে এসেছিলেন।

এই দম্পতি জানান, তারা বিয়ের বছরখানেক আগে ১লা আগস্ট দিনটি ঠিক করেন। এ সময়ের মধ্যে যাতে তারা মা–বাবাকে তাদের পরিকল্পনার বিষয়টি ব্যাখ্যা করতে পারেন। মুরমুটু বলেন, তাদের মা–বাবা তাদের প্রতি ‘অপ্রত্যাশিত সমর্থন’ দিয়েছিলেন।

মুরমুটু বলেন, বিয়ের কয়েক মাস আগে রেডিটে বিয়ের দুজন সাক্ষীর জন্য পোস্ট করার সময় তিনি খুব বেশি সাড়া পাওয়ার আশা করেননি, কিন্তু তারা ব্যাপক সাড়া পান।

রুইরি ছিলেন তাদের মধ্যে একজন। মুরমুটু–এলমির বিয়ের অনুষ্ঠানে যোগ দেন রুইরি ও তার বন্ধু স্যাম।

মুরমুটু আরও যোগ করেন, এই দুজনকে তাদের খুব মানানসই মনে হয়েছিল এবং তারা ‘খুবই সহযোগিতাপূর্ণ’ ছিলেন। এমনকি তারা বিয়ের সময় কী পরবেন, এমন প্রশ্নও জিজ্ঞাসা করেছিলেন।

বিয়ের দিন মুরমুটু ও এলমি বিয়ের অনুষ্ঠানের জন্য টেম্পল অব পিসে হেঁটে যান। এরপর কাছাকাছি ‘ওয়াটারলু সানসেট’ পার্কে গানের তালে তালে নাচেন।

মুরমুটু বলেন, সেখানে কনসার্ট থাকায় ওই এলাকায় খুব ভিড় ছিল। অপরিচিত মানুষজন তাদের অভিনন্দন জানাতে এবং ছবি তুলতে থামছিলেন।

মুরমুটু বলেন, ‘আমরা ভেবেছিলাম, এটি সাধারণ একটি ব্যাপার হবে। তবে এই অনুষ্ঠান তার চেয়ে অনেক বেশি আড়ম্বরপূর্ণ লাগছিল। সত্যিই দিনটি বিশেষ হয়ে উঠেছিল।’

ফিশ অ্যান্ড চিপস দিয়ে মধ্যাহ্নভোজের পরে এই নতুন দম্পতি মিস্টার হুইপ্পি আইসক্রিম, নাগরদোলা আর বড় চাকায় চড়ার জন্য কার্ডিফ বে-তে যান। এরপর তারা একটি এস্কেপ রুমে যান, যেখানে কর্মীরা নববধূকে বিশাল একতোড়া ফুল দিয়ে শুভেচ্ছো জানান।

মুরমুটু আরও বলেন, তাদের পরিবারের সদস্যেরা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।

জে.এস/

বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250