মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

গুগলের নতুন প্রযুক্তি, টেক্সট লিখলেই তৈরি হবে ভিডিও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভিডিও বানাতে চান, কিন্তু ভিডিও এডিটিং করতে জানেন না। আপনার জন্য  সহজ উপায় আনল সার্চ জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি টেক্সট টু ভিডিও প্রযুক্তি উদ্ভাবন করেছে। যার নাম দেওয়া হয়েছে লুমিয়ার। 

লুমিয়ার হলো একটি টেক্সট-টু-ভিডিয়ো জেনারেশন মডেল, যাতে আপনি যে ধরনের ভিডিও চাইছেন, তেমন টেক্সট লিখতে হবে। তারপরে তা থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। এতে আপনি যেকোনো বিষয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন। বিনোদনের ভিডিও থেকে শুরু করে একটি গল্প সবই লেখার মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি ছবি থেকেও মোশন ভিডিয়ো তৈরি করতে পারবেন। 

এই টুল কীভাবে কাজ করে, তার একটি ভিডিয়ো এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছে গুগল এআই।

আরো পড়ুন : এআই ফিচার এখন টিভিতে

লুমিয়ার কীভাবে কাজ করে?

লুমিয়ার একটি স্পেস-টাইম ইউ-নেট আর্কিটেকচারের সাহায্যে কাজ করে। এই আর্কিটেকচারে, মডেলটি ভিডিওর প্রতিটি ফ্রেম তৈরি করে। তার জন্য মডেলটিতে শুধু টেক্সট-এর প্রয়োজন হয়। তাহলেই সেই টেক্সট থেকে ভিডিয়ো তৈরি হয়ে যায়।

লুমিয়ার ব্যবহার করবেন কীভাবে?

লুমিয়ার নিয়ে এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। আর আপনি গুগল এআই প্ল্যাটফর্মে এটি অ্যাক্সেস করতে এবং ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্মে যাওয়ার পর, আপনাকে লুমিয়ার ট্যাবে যেতে হবে। তারপরে, আপনি একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। তার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে।

একটি নতুন ভিডিও তৈরি করতে, আপনাকে প্রথমে বিষয় বেছে নিতে হবে। এরপরে, আপনাকে ভিডিওটির জন্য সঠিক পাঠ্য বা টেক্সট লিখতে হবে। টেক্সটটিতে ভিডিওর গল্প, নির্দেশাবলী বা বিনোদন যা কিছু লিখতে পারবেন। আপনি ঠিক যে ধরনের ভিডিও বানাতে চাইছেন, তেমনই টেক্সট লিখতে হবে। 

ভিডিওটির জন্য পাঠ্য লেখার পর ক্রিয়েট বোতামে ক্লিক করতে পারেন। মডেলটি কয়েক মিনিটের মধ্যে আপনার জন্য ভিডিও তৈরি করবে। তবে এতে এখনও অনেক ফিচার যোগ হওয়া বাকি আছে। কারণ এখনও এই মডেল ডেভেলপমেন্টে রয়েছে। তবে আশা করা হচ্ছে, পরবর্তীতে কোম্পানিটি এতে আরও অনেক ফিচার নিয়ে আসবে।

এস/ আই. কে. জে/ 


প্রযুক্তি ভিডিও টেক্সট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250