শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে প্লেয়ার বেচা-কেনার অনুষ্ঠান নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন গত আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশ দলের অনিয়মিত তারকা নাঈম শেখ। 

আজ আমরা জানার চেষ্টা করব ২০১২ সাল থেকে গত ১১টি আসরে বিদেশি যেসব তারকা বিপিএলে অংশ নিয়ে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন। 

১. শহীদ আফ্রিদি: ২০১২ সালের আসরে ৭ লাখ ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার পাকিস্তানের এই কিংবদন্তি।

২. ক্রিস গেইল: ২০১২ সালের আসরে ৫ লাখ ৫১ হাজার ডলারে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে দলে টানে বরিশাল বার্নার্স।

৩. মারলন স্যামুয়েলস: ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ৬০ হাজার ডলারে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে দলে নেয় দুরন্ত রাজশাহী।

৪. কাইরন পোলার্ড: ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ডলারে কাইরন পোলার্ডকে দলে টানে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

৫. ইমরান নাজির: ২০১৩ সালের আসরে ২ লাখ ৮০ হাজার ডলারে পাকিস্তানের তারকা ওপেনার ইমরান নাজিরকে দলে টানে চিটাগং কিংস।

৬. শহীদ আফ্রিদি: ২০১৩ সালের টুর্নামেন্টে ২ লাখ ৭৫ হাজার ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

৭. আজহার মাহমুদ: ২০১৩ সালে নিলাম থেকে ২ লাখ ৬ হাজার ডলার দিয়ে আজহার মাহমুদকে দলে নেয় বরিশাল বার্নার্স।

৮-৯. শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো: ২০১২ সালের নিলামে ১ লাখ ৫০ হাজার ডলারে দল পান শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো। দুজনকেই দলে নেয় চিটাগং কিংস।

১০. ব্র্যাড হজ: ২০১২ সালের আসরে ১ লাখ ৪০ হাজার ডলারে ব্র্যাড হজকে দলে টানে বরিশাল বার্নার্স।

জে.এস/

বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250