শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম মঙ্গলবার থেকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে বন্ধ থাকা প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম মঙ্গলবার (৭ই মে) থেকে চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ই মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রমও মঙ্গলবার থেকে চলবে বলে জানান মাহবুবুর রহমান।

ঈদের ছুটির পর গত ২১শে এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা পিছিয়ে ২৮শে এপ্রিল খোলা হয়। তাপপ্রবাহের কারণে কয়েক দফা বন্ধ রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। 

এইচআ/  

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250