শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই *** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছে। ইউরেনিয়াম বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি রাত ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-পাবনা মহাসড়কে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, জ্বালানিবাহী বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হবে।

উড়োজাহাজটি অবতরণের পরপরই জ্বালানি খালাসের কাজ শুরু হয় বলে জানিয়েছেন রূপপুর প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জ্বালানি গ্রহণকারী দলের সদস্য। খালাস শেষে শনিবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানি পাবনার রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা পূরণ এবং দ্বিতীয় ইউনিটের প্রাথমিক চালুর প্রস্তুতির জন্য রাশিয়া থেকে বিশেষভাবে প্রস্তুত পারমাণবিক জ্বালানি নয়টি ফ্লাইটে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি আসার কথা রয়েছে।

পারমাণবিক জ্বালানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250