মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, যেদিন থেকে কার্যকর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ইংরেজি ভাষাদক্ষতা যাচাইয়ের একটি প্রচলিত পরীক্ষা, যা আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজন হয়। সম্প্রতি বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

আগে পরীক্ষার লিসেনিং ও রিডিং অংশে পেনসিল বাধ্যতামূলক ছিল এবং রাইটিং অংশে পেনসিল বা কলম ব্যবহারের স্বাধীনতা ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, লিসেনিং, রিডিং এবং রাইটিং এই তিনটি অংশে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহারের অনুমতি আর থাকবে না। 

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আগামী ২৫শে জানুয়ারি থেকে বাংলাদেশে এই নতুন নিয়ম কার্যকর করবে। একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার জন্য কেন্দ্রে শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে, কারণ কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী গণমাধ্যমকে বলেন, "পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সময় সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলম ব্যবহারের ফলে ইরেজার বা শার্পনার ব্যবহারের ঝামেলা কমবে। পরীক্ষার্থীরা ভুল সংশোধনে সময় না ব্যয় করে উত্তর তৈরিতে মনোযোগ দিতে পারবেন।"

তবে পরীক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, এই পরিবর্তন কিছু সমস্যার কারণ হতে পারে। আইইএলটিএস শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, পেনসিল ব্যবহারের সুবিধা ছিল ভুল হলে সহজেই মুছে ফেলা যেতো। কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে ভুল হলে সেটি কাটতে হবে, যা কাগজে অগোছালো পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে রাইটিং অংশে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ওআ/কেবি

আইইএলটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250