শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রযোজনায় আসছেন তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।

একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার আগ্রহের কথা জানিয়ে গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেন ফারিণ। নেটিজেনদের কাছে জানতে চান তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কী হওয়া উচিত। মন্তব্যের ঘরে নানা পরামর্শ দিয়েছেন অনেকে।

সুখবর ডটকমকে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছেন তিনি। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন প্রতিষ্ঠানের নাম। ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’

ফারিণ আরও জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গানেও পরিচিতি পান ফারিণ।

এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে প্রচারের পর জনপ্রিয় হয় গানটি। এরপরেই নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন ফারিণ।

নিজের গাওয়া নতুন গান দিয়েই প্রযোজনা শুরু করছেন ফারিণ। এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান।

ইতিমধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। গানের শিরোনাম, গীতিকার, ভিডিও নির্দেশকের নামসহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না। কিছুদিন পরে জানাবেন আনুষ্ঠানিকভাবে।

তবে ফারিণ জানিয়েছেন, নতুন গানটি সব মিলিয়ে ভালো হয়েছে। আগেরটির মতো এ গানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

জে.এস/

তাসনিয়া ফারিণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250