বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের বিপক্ষে ২ টেস্ট ম্যাচের সিরিজের জন্য কবে বাংলাদেশ দল ঘোষণা করা হবে, তা নিয়ে ছিল গুঞ্জন। অবশেষে আজ ঘোষণা করা হলো বাংলাদেশ দল। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি।

শুধুমাত্র ইনজুরির কারণে বাদ দেয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। তার পরিবর্তে দলে সুযোগ দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে।

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে এসেছিলো নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টে ১০ উইকেটের ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে টাইগাররা জিতেছিলো ৬ উইকেটের ব্যবধানে।

প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি পেসার শরিফুল ইসলাম। ইনজুরির কারণে বাদ পড়তে হয়েছিলো। তার পরিবর্তে খেলেছিলেন তাসকিন আহমেদ। সেই ইনজুরির কারণে এবার আর ভারতে যাওয়া হচ্ছে না শরিফুলের।

তবে পেসারের পরিবর্তে পেসার না নিয়ে একজন ব্যাটারকে অন্তর্ভূক্ত করা হলো ভারত সফরের দলে। এর মূল কারণ, হয়তো ভারত সফরে অতিরিক্ত ব্যাটারের প্রয়োজন হতে পারে।

যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটার হিসেবে রয়েছেন সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা। অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। স্পিন বিশেষজ্ঞ বোলার রয়েছেন তাইজুল ইসলাম, নাইম হাসান প্রমুখ।

এছাড়া পেসার রয়েছেন তাসকিন, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানারা।

ভারতের বিপক্ষে ১৬ সদস্যের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান ও খালেদ আহমেদ।

ওআ/কেবি

টেস্ট সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250