শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমায় দেশ বিদেশের মুসল্লিদের ভিড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ওলামা ও শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির-আজকারের মধ্য দিয়ে শুক্রবার থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। 

৩রা ডিসেম্বর আখেরি দোয়ার মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। প্রতিবছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশি, বিদেশি, ৩ চিল্লার সাথী ও কমপক্ষে ১ চিল্লায় সময় লাগানো আলেমরা অংশ নেন। মূলত কালিমা, নামাজ ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলিগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) ওপর বাদ ফজর গুরুত্বপূর্ণ বয়ান করেন পাকিস্তানের নাঈম শাহ সাহেব।

এরপর কারগুজারীর আমল হয়। পরে জুমার নামাজ পড়ান কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের। বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আসরের পর বয়ান করেন মাওলানা ওমর ফারুক, বাদ মাগরিব কারগুজারী আমল হয়।

জোড় ইজতেমা উপলক্ষে দেশ বিদেশের ও বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের ভিড় দেখা গেছে।

আগত মুসল্লিদের সেবায় নিরাপত্তা বলয়ে নিয়োজিত রয়েছে সাদা পোশাকে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। এ ছাড়াও ময়দান ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথম পর্বের জোড় ইজতেমায় অংশগ্রহণ করছেন মাওলানা জোবায়েরপন্থীরা। এরপর ২০শে ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৪শে ডিসেম্বর দ্বিতীয় পর্বে জোড়ে ইজতেমায় অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থীরা।

ওআ/কেবি


ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250