সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির কোনো লাভ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএন‌পি আবারও নাশকতার চেষ্টা ক‌রলে ক‌ঠোর হ‌স্তে তাদের দমন করা হ‌বে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে কোনো লাভ নেই।

শনিবার (২৪শে ফেব্রুয়ারি) দুপু‌রে রাজধানীর মধুবা‌গে শে‌রে বাংলা স্কুল অ্যান্ড ক‌লেজের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরস্কার বিতরণী অনু‌ষ্ঠা‌ন শে‌ষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ আর বিএনপির সঙ্গে নেই। তাই আন্দোল‌নের জন‌্য দল গু‌ছি‌য়ে তাদের লাভ নেই। আন্দোল‌নের না‌মে তারা যদি ২৮শে অক্টোবরের ম‌তো নাশকতার চেষ্টা ক‌রে তাহ‌লে তা‌দের ক‌ঠোর হ‌স্তে দমন করা হ‌বে।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ সময় আসন্ন রমজানে ঘিরে নিত্যপণ্যের বাজার নিয়েও কথা বলেন মন্ত্রী আসাদুজ্জামান। ব‌লেন, রমজান উপল‌ক্ষে অবৈধভা‌বে নিত‌্যপণ‌্য মজুত ক‌রে যারা কৃ‌ত্রিম সংকট তৈরি ক‌রবে তা‌দের বিরু‌দ্ধে আরও ক‌ঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এসকে/ 

বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250