মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

‘ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ, রাজনীতির অংশ এখনও বাকি’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, কদিন পর আবার আইএল টি-টোয়েন্টি। একের পর এক ফ্র্যাঞ্চাইজি আসর খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশের সফলতম তারকা বললেন, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার আশায় নিজেকে ফিট রাখতেই এখনো খেলে যাচ্ছেন। তবে পেশাদার ক্রিকেটে একদম শেষ প্রান্তে চলে আসা সাকিব জানালেন, খেলা থামলেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

ইংল্যান্ডের সাবেক তারকা মঈন আলির সঙ্গে 'বিয়ার্ড বিফোর উইকেট' পডকাস্টে অংশ নিয়ে অনেক কথা বলেছেন সাকিব। একদম নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের আলোচনা। ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের আবহ থেকে নিজের অবসর প্রসঙ্গ।

এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নিতে না চাওয়া সাকিব দেশে ফিরে খেলতে চান বিদায়ী সিরিজ। এরপরই তার পুরো মনোযোগ চলে যাবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক এই অধিনায়ক বলেন, 'আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।'

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ সদস্য পদ হারান সাকিব। দেশের বাইরে থাকা সাকিব এরপর আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামীও হতে হয়েছে তাকে।

গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে শেষবার বাংলাদেশের হয়ে নেমেছিলেন সাকিব। ওই টেস্টের আগে অবসর পরিকল্পনা জানানো সাকিব ঘোষণা দিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান বিদায়ী টেস্ট, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়তে চান ওয়ানডে।

তবে তার কোন চাওয়াই পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি। সিরিজটি খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত আসার পর তাকে দেশে ফিরতে মানা করা হয় সরকারের পক্ষ থেকে। 

তখন নিরাপত্তার কথা বলে হলেও পরে নানা ঘটনাপ্রবাহের পর সাকিবকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না বলেও বক্তব্য আসে সরকারী নীতি নির্ধারকদের পক্ষ থেকে।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250