মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বাসযোগ্যতার সংকটকালে সাংবাদিকতা *** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে

ডিপজলের কাছ থেকে ‘বার্থ ডে গিফট’ পেলেন নিপুণ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছিলেন, হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। তবে মাস তিনেক না ঘুরতেই ভোল পাল্টালেন ডিপজল। অবস্থান নিলেন হিন্দি সিনেমার পক্ষে। 

‘হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই’। সম্প্রতি রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব মতামত দেন ডিপজল।

আরো পড়ুন: শাকিব খানকে বন্ধু বললেন পূজা চেরি

হিন্দি সিনেমার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একইসঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।’

এদিকে ডিপজলের হিন্দি সিনেমার পক্ষে অবস্থান নেওয়ায় বেশ খুশি চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিজের জন্মদিনে ডিপজলের এমন মন্তব্য শেয়ার করে নিপুণ ফেসবুকে লিখেন, ‘আমার জন্মদিনের উপহার! সেক্রেটারি থাকাকালীন আমি আমাদের সিনেমা হল বাঁচাতে হিন্দি সিনেমার প্রস্তাব দিয়েছিলাম।’

এসি/ আই.কে.জে/

ডিপজল নিপুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250