শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

গিলকে বাদ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক শুবমান গিলকে বাইরে রেখে আজ শনিবার (২০শে ডিসেম্বর) টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ১৫ জনের দলে গিলের বদলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান।

ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ ৫১৭ রান করে নির্বাচকদের দরজায় জোরেই টোকা দিয়েছিলেন কিষান, মিলল তার পুরস্কারও। গিলের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে।

গিলের ব্যাটে ইদানীং রান নেই। শেষ ১৫ টি-টোয়েন্টিতে ২৪.২৫ গড়ে তার সংগ্রহ মাত্র ২৯১ রান। তবে রানখরা চলছে অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। শেষ ২২ ইনিংসে কোনো ফিফটি নেই তার ঝুলিতে, রান মোটে ২৪৪। তবু তার নেতৃত্বেই শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আগে আগামী ২১শে জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এটিই হবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ। ৭ই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশ্বকাপের আসর।

নির্বাচকেরা দলে রেখেছেন ‘ফিনিশার’ রিংকু সিংকে। পেস আক্রমণে আছেন যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিষ ঢালতে আছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাদের নিয়ে ভারত বেশ ভারসাম্যপূর্ণ এক দলই গড়েছে।

গিলকে কেন বাদ দেওয়া হলো? বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের যুক্তি খুব পরিষ্কার। তিনি জানালেন, টিম ম্যানেজমেন্ট চায় টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান থাকুক।

আগারকার বলেন, ‘স্রেফ দলের প্রয়োজনে বা কম্বিনেশনের কারণেই গিলকে বাইরে থাকতে হচ্ছে। অভিষেক গত এক বছরে দারুণ খেলেছে। ওপেনিংয়ে উইকেটকিপার থাকলে আমাদের জন্য সুবিধা হয়। মাত্র ১৫ জনের দল, তাই কাউকে না কাউকে তো বাদ দিতেই হতো।’

গিল যে খারাপ খেলোয়াড় হিসেবে বাদ পড়েছেন, তা মানতে নারাজ আগারকার। অধিনায়ক সূর্যকুমারও সুর মেলালেন প্রধান নির্বাচকের সঙ্গে। জানালেন, এটা ফর্মের বিষয় নয়, স্রেফ কৌশলগত কারণে গিলের বদলে কিষানকে বেছে নেওয়া হয়েছে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), রিংকু সিং, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটকিপার)।

জে.এস/

শুবমান গিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250