বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

‘কোনো মৃত্যুই ক্ষতিপূরণ দিয়ে মাপা যায় না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে আজ (২২শে অক্টোবর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ২০১৮ সালের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও পরবর্তীতে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে তরুণ সমাজের ট্রাফিক নিয়ন্ত্রণ আমাদেরকে নতুন করে পথ দেখিয়েছে। এ সময় তিনি তরুণদের নির্দেশনা নিরাপদ সড়ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন। 

সড়ক দুর্ঘটনাকে কেবল পরিসংখ্যানের মাধ্যমে তুলনা না করে মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, সকল মৃত্যুই বেদনার। কোনো মৃত্যুই ক্ষতিপূরণ দিয়ে মাপা যায় না। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা ও মেনে চলা দরকার। এ সময় নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়ক কার্যক্রম এগিয়ে নিতে ও যানজট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোচনা সভার সভাপতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং সবাই মিলে নিরাপদ সড়ক গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ ইয়াসীন, পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-জনতার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসি/কেবি

নিরাপদ সড়ক দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250