বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উইন্সডর ক্যাসেলে ইতিহাসের প্রথম ইফতার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেল ইতিহাসে প্রথমবারের মতো রমজান ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। রোববার (২৪শে মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে রয়্যাল কালেকশন ট্রাস্ট এবং রমজান টেন্ট প্রোজেক্ট।

উইন্ডসর ক্যাসেল হল মূলত বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের একটি রাজকীয় বাসভবন। এটি ব্রিটিশ রাজপরিবারের সাথে দৃঢ়ভাবে যুক্ত, প্রায় এক হাজার বছরের স্থাপত্য ইতিহাসকে প্রতিফলিত করে।

এই উইন্ডসর ক্যাসেলের মাঠে ইফতার আয়োজন ও ভোজে অংশ নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকের আমন্ত্রণ জানানো হয়।

আরো পড়ুন: কোরআন পোড়ানো যুবককে দেশ থেকে বহিষ্কার করলো সুইডেন

রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা অনুষ্ঠানের পর এক্স-এ পোস্ট করেছেন, ‘প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসেলের গণইফতার ব্রিটেনের ইতিহাসের সাক্ষী। ঐতিহ্য, প্রথা, ঐক্য বজায় রাখতে এই অনুষ্ঠান আয়োজন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

রমজান টেন্ট প্রজেক্টের উপদেষ্টা বোর্ডের সদস্য ডওশান হুমজাহ বলেছেন, ‘আইকনিক উইন্ডসর ক্যাসেলটি সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ। আয়োজকদের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই৷’

এসি/

ইফতার উইন্সডর ক্যাসেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250