বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আটক কয়েকজনকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার, ২০ অক্টোবর রাত ৯টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছিলেন না। এ ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ফারুক ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা কয়েকজনকে ধরে তল্লাশি করছেন। পরে কয়েকজনকে তার সামনে আনা হলে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে দুই যুবককে চড়-থাপ্পড় মারতে এবং প্লাস্টিকের পাইপ দিয়ে কয়েকজনকে পেটাতে দেখা যায়।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব নাভিদ রহমান তুষার মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে স্থানীয় মুরব্বি ও অভিভাবকদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়ে পুলিশকে জানানো হয়নি বলেও স্বীকার করেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ওই এলাকা তার নিজের এলাকা। সেখান থেকে চার-পাঁচজনকে আটক করা হয়েছিল। তাদের মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কী করব, তারা তো ছেড়ে দেয়। তাই উত্তমমাধ্যম দিয়ে আমরাও ছেড়ে দিয়েছি।’

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা মুঠোফোনে সুখবরকে বলেন, ‘বিএনপি নেতারা অভিযান সম্পর্কে আমাদের জানাননি। ওই অভিযানে পুলিশের কোনো সদস্য ছিলেন না।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের উপপরিচালক মো. তানভীর হোসেন খান মুঠোফোনে সুখবরকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া কোনো ব্যক্তি এ ধরনের অভিযান চালাতে পারেন না। তার দপ্তরের পাশেই বিএনপি নেতাদের অভিযানের বিষয়টি পরে জেনেছেন বলে জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান জানান, মাদক নির্মূলে তিনি একমত। তবে এ ধরনের অভিযান পরিচালনা করবে প্রশাসন। দলের নেতা-কর্মীরা পুলিশকে সহায়তা করতে পারেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবু আল রায়হান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই। ওই বিএনপি নেতা আইনবহির্ভূত কাজ করেছেন। স্থানীয়রা মাদকসহ কাউকে আটক করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেবে।’

বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250