শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

টাইমস হায়ার এডুকেশন

২০২৫ র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ৬ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৫ প্রকাশিত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৮টিতে স্থান পেয়েছে দেশের ৬টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি ক্যাটাগরিতে একসঙ্গে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। বুধবার (২২শে জানুয়ারি) এ র‍্যাঙ্কিং প্রকাশিত হয়।

সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা ৬ বিশ্ববিদ্যালয় হলো বিজনেস অ্যান্ড ইকোনমিকসে নর্থ সাউথ ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এডুকেশন স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট, লাইফ সায়েন্সে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল অ্যান্ড হেলথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফিজিক্যাল সায়েন্সে বুয়েট এবং সোশ্যাল সায়েন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বিজনেস অ্যান্ড ইকোনমিকস ক্যাটাগরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৫০১-৬০০তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম অবস্থানে রয়েছে। কম্পিউটার সায়েন্স বিভাগে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম স্থানে রয়েছে। বুয়েট একই বিভাগে ৬০১-৮০০তম স্থান অর্জন করেছে।

এডুকেশন স্টাডিজ ক্যাটাগরিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েট দেশের শীর্ষে এবং আন্তর্জাতিকভাবে ৪০১-৫০০তম স্থানে রয়েছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম স্থানে রয়েছে। লাইফ সায়েন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৫০১-৬০০তম অবস্থানে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম স্থানে রয়েছে।

মেডিকেল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে শীর্ষ স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা আন্তর্জাতিক পর্যায়ে ৩০১-৪০০তম স্থানে রয়েছে। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ৪০১-৫০০তম স্থানে রয়েছে। ফিজিক্যাল সায়েন্সে বুয়েট শীর্ষে রয়েছে এবং আন্তর্জাতিকভাবে ৬০১-৮০০তম স্থানে রয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই অবস্থানে রয়েছে।

এ ছাড়া সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশসেরা এবং আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং করে। এবারের টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) কলা ও মানবিকের পাশাপাশি ব্যবসায়, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞানে শীর্ষ স্থান দখল করেছে।

ওআ/কেবি

বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250