বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

সাফ নিয়ে সুখবর পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নির্ধারিত হয়ে গেলো নারীদের বয়স ভিত্তিক সাফের দিনক্ষণও। আগামী বছরের ১১ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।

বুধবার (২০শে নভেম্বর) সাফের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। টুর্নামেন্ট চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভার্চুয়াল সভায় আরও সিদ্ধান্ত হয় আগামী নভেম্বরে ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হবে। যার আয়োজক ভারত। টুর্নামেন্ট ৫ই নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত।

সবশেষ এ বছর অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ঢাকায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। যেখানে মহানাটকীয় এক ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে ঢাকাতেই অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 

আরও পড়ুন: নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

২০২১ সালেও এই প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নও হয় তারা। সেবার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে হয়েছিল এই আসর। সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে পাঁচবার। বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে চারবার।

ছেলেদের বিভাগে অবশ্য বাংলাদেশ এতোটা দাপট দেখাতে পারেনি। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০- এই তিন ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত ৬বার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। বাংলাদেশ শিরোপা পেয়েছে একবারই। এ বছর নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরে লাল-সবুজের ছেলেরা।

এসি/কেবি

সুখবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250