সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

‘দৈনিক ৫০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার’ অভিযোগে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির জেরে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, তার উপ-সহকারী এবং আরও তিন কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ঘোষণা করে বহিষ্কার করেছে সৌদি আরব। রিয়াদ ও তেহরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের এই কঠোর সিদ্ধান্তের প্রধান কারণ হলো ইরান থেকে সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ক্রমাগত ছোড়া মিসাইল ও ড্রোন হামলা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশটিতে প্রতি ঘণ্টায় ড্রোন ও মিসাইল হামলার সতর্কতা জারি করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, ইরান থেকে গড়ে প্রতিদিন প্রায় ৫০টি করে ড্রোন ও মিসাইল ছোড়া হচ্ছে।

গতকাল রোববারও সরাসরি রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, এর মধ্যে একটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাকি দুটি জনশূন্য এলাকায় গিয়ে পড়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থে যেকোনো সময় পাল্টা আঘাত হানার অধিকার সৌদি আরবের আছে। কেবল সৌদি আরবই নয়, অন্যান্য উপসাগরীয় দেশগুলোর নেতারাও এখন একই ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সমঝোতা বা কূটনৈতিক আলোচনার পথ ক্রমেই রুদ্ধ হয়ে আসছে বলে মনে করা হচ্ছে।

জে.এস/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250