মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

নিরাপদ হোক কন্যা শিশুর জীবনকাল

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সুখবর

আজ সোমবার (৩০শে সেপ্টেম্বর) জাতীয় কন্যা শিশু দিবস। ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি পালিত হচ্ছে। প্রতিবছর ২৯শে সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। শিশু সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পালিত হয় জাতীয় কন্যাশিশু দিবস। এর বাইরে প্রতিটি দেশ নিজেদের সুবিধামতো জাতীয়ভাবে কন্যাশিশু দিবস পালন করে থাকে।

বাংলাদেশের ক্ষেত্রে  জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য  ব্যাপক। কন্যা শিশুর সুরক্ষা, শিক্ষার অধিকার, পুষ্টি, ন্যায়প্রাপ্তির জন্য আইনি সহায়তা, চিকিৎসা সুবিধা, বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনসহ সব ধরনের বৈষম্য দূর করাই এর লক্ষ্য।

প্রায় পরিবারে কন্যাশিশুর প্রতি বৈষম্য দৃশ্যমান। প্রাইভেট পড়াতেও ছেলের অগ্রাধিকার। খাওয়ার সময় তার মা বড় বা ভালো মাছটি তুলে দেন ছেলের পাতে, পোশাক কিনতে গেলেও প্রায় একই অবস্থা। পাড়া-মহল্লায় বখাটেদের উপদ্রব উদ্বেগজনক, কন্যাশিশুকে নিয়ে মা-বাবার উৎকণ্ঠার শেষ নেই। এসএসসি পাস করতে না করতেই দরিদ্র মা-বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যান। বাল্য বিবাহের কবলে পড়ে অনেকের জীবন শেষ হয়ে যায়। 

প্রতিনিয়তই কন্যাশিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। ধনী-গরীব কোথাও নিরাপদে নেই, সারা জীবন তারা নিরাপত্তাহীনতার ভেতর দিয়ে বড় হতে থাকে। অনেক সংসারে কন্যাসন্তান চায় না, সেখানে তারা কন্যা সন্তানকে অভিশাপ বা বোঝা মনে করে। বিশেষ করে দরিদ্র পরিবারে কন্যাশিশু চরম অবহেলার শিকার। এ ক্ষেত্রে কেবল পুরুষ নয়, মানসিক নির্যাতনে মহিলাই অগ্রণী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা বলছেন, খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, এমনকি সামাজিক মর্যাদায় কন্যাশিশুরা অবহেলা ও বঞ্চনার শিকার।

বাংলাদেশের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ২৮(১) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান বা পেশাগত কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। ২৮(২) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবে। এ ছাড়াও কন্যাশিশু তথা নারীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ, শিক্ষার ব্যবস্থা করাসহ নিরাপত্তায় নানা বিধি-বিধান আইনের প্রচলন আছে। কিন্তু সঠিক প্রয়োগ নেই। এ জন্য অধিকাংশ কন্যা শিশুরা সমান অধিকার ভোগ করতে পারে না।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেটা কন্যা হোক কিংবা ছেলে হোক। প্রতিটি শিশুই সমান। সবারই সমান অধিকার আছে। রাষ্ট্র ও সমাজকে এই অধিকার নিশ্চিত করতে হবে। কন্যা শিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

এসি/ আই.কে.জে/


নিরাপদ কন্যা শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250