বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

জুলাই গণ-অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন বলে জানিয়েছেন চিন্তক, লেখক, গবেষক, কবি ফরহাদ মজহার। শনিবার (২৬শে জুলাই) রাজধানীর বারিধারা ডিওএইচএসে সিরাজুল আলম খান সেন্টারের সেমিনার হলে যুব বাঙালি আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালের স্মরণ’ সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় বক্তারা বলেন, দেশ পরিচালনায় বৈষম্য দূর করতে আমাদের পূর্বপুরুষেরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা উত্তরকালে তৎকালীন ক্ষমতাসীনেরা আবার বৈষম্যমূলক ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পুনর্বহাল করে। অভ্যন্তরীণ পরাধীনতার এই শৃঙ্খলা ভেঙে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম গড়ে তোলেন প্রজন্মের পর প্রজন্ম।

তারা বলেন, ইতিহাসের পাতায় আমরা দেখি, ১৯৭২-৭৫ সালের ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৭৬ থেকে ১৯৯০ পর্যন্ত সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং পরে দলীয় শাসনবিরোধী আন্দোলনের পথপরিক্রমায় ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বৈষম্যমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে এক জাগরণ। এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা শহীদ আসিফ ইকবাল।

রাজনৈতিক দলের পাশাপাশি শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

শহীদ আসিফ ইকবাল ও গণ-অভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সমবেদনা জানানো হয় সব শহীদ পরিবারের সদস্যদের প্রতি। যুব বাঙালি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রায়হান তানভীর। সঞ্চালনা করেন কাজী তানসেন।

আলোচনায় অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রহমান চৌধুরী, সাবেক ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) নেতা গিয়াস উদ্দিন পাটোয়ারী, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফাইজুর রহমান মুনির, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম প্রমুখ।

ফরহাদ মজহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250