শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় কেউ গুরুতর আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কোনো বাংলাদেশি গুরুতর আহত হওয়ার তথ্য সরকার পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (১৯শে মে) জাতীয় প্রেস ক্লাবে ‘রোহিঙ্গা সংকট’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। 

ড. হাছান মাহমুদ বলেন, কিরগিস্তানে বিদেশি ছাত্র বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। কিন্তু কেউ গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। আমরা ইতোমধ্যে কিরগিজস্তানে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি। কিরগিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো পড়ুন: মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল : কাদের 

তিনি বলেন, কিরগিস্তানে আমাদের রাষ্ট্রদূত নাই। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। সেখানে (কিরগিস্তানে) আমরা তাকে যেতে বলেছি। কোনো বাংলাদেশি ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। তবে হামলা হয়েছে।

তাসখন্দের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, কিরগিস্তানে প্রায় হাজারখানেক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছে। এদের বেশিরভাগ মেডিকেল শিক্ষার্থী।

গত ১৩ই মে থেকে কিরগিজের রাজধানী বিসেকে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এর ধারবাহিকতায় গত শুক্রবার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে হামলা করে কিছু ব্যক্তি।

এইচআ/  

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কিরগিজস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250