মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

তামিম তাহলে কোন পক্ষে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে ক্লাবগুলোর নেতৃত্বে দেখা গিয়েছিল তামিম ইকবালকে। নির্বাচনে পরে অনেক ক্লাবই সক্রিয়ভাবে অংশ নেয়নি, সরে দাঁড়িয়েছিলেন তামিম নিজেও।

কিন্তু নির্বাচনের পর এখন আর ক্লাবগুলোর সঙ্গে দেখা যাচ্ছে না তামিমকে। কয়েক দিন পরপর ক্লাবগুলো লিগ বয়কটের সিদ্ধান্ত নতুন করে জানালেও তামিমকে দেখা যাচ্ছে না তাদের আশপাশে।

মঙ্গলবার ৪৫ ক্লাবের সে রকমই আরেকটি সংবাদ সম্মেলনে প্রশ্নটা তাই উঠে গেল—তামিম কেন নেই তাদের সঙ্গে? জবাবে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান যা বললেন, তাতে অস্পষ্টতা আরও বেড়েছে। তার দাবি—তামিম নাকি দুই দিকেই আছেন!

মাসুদুজ্জামান বলেন, ‘তামিম কিন্তু খেলোয়াড়, এখনো সে অবসর নেয়নি। সে এখনো আমাদের সঙ্গে আছে, নিয়মিত যোগাযোগ আছে আমাদের। একই সঙ্গে খেলোয়াড়দের সঙ্গেও আছে তামিম।’

কোয়াবের নেতৃত্বে খেলোয়াড়েরা চাচ্ছেন লিগ খেলতে। আর এই ৪৫ ক্লাব বলছে, লিগ খেলবে না। দুই পক্ষের পুরো বিপরীত দাবি। তারপরও তামিম একই সঙ্গে দুই পক্ষে কীভাবে থাকেন, সে এক বিরাট রহস্য।

১১ই ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে চায় বিসিবি। কিন্তু ৪৫ ক্লাব এখনো লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় এবং সেটি মঙ্গলবার আরেকবার জানালেন মাসুদুজ্জামান, ‘আমরা আমাদের অবস্থানে অনড় আছি। লিগে অংশ না নেওয়ার যে ঘোষণা দিয়েছিলাম, সে সিদ্ধান্তেই আছি। মোহামেডান সব সময় ৪৫ ক্লাবের পাশে আছে, থাকবে।’

আবাহনীর পরিচালক শেখ বশির আল মামুন বললেন বোর্ড নয়, শুধু তারা চাইলেই নাকি লিগ হবে, ‘আমরা ৪৫ ক্লাব একসঙ্গে আছি। বোর্ড চাইলে তো খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। কারণ, আমরাই খেলোয়াড় তৈরি করি। খেলার উন্নতির জন্য আমাদের এ অবস্থানে থাকাটা দরকার।’

খেলোয়াড়দের খেলার সুযোগ না দিয়ে ‘খেলার উন্নতি’র এই ধারণা একটু অভিনবই বটে।

জে.এস/

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250