মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ শুরু হয়েছে, নতুন দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানি প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনা সফল না হলে তেহরানের ওপর বোমাবর্ষণ অব্যাহত থাকবে।

গতকাল সোমবার ইরানে হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প  স্পষ্ট করেছেন যে, এই আলোচনা ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে হচ্ছে না।

বরং তিনি এমন কয়েকজনের সঙ্গে আলোচনা করছেন যাদের তিনি ‘সুবিবেচক’ বলে উল্লেখ করেন। উড়োজাহাজে ওঠার আগে ট্রাম্প বলেন, 'আমরা আজ সম্ভবত ফোনে কথা বলব, কারণ কোনো দেশ খুঁজে পাওয়া কঠিন—আমার ধারণা, তাদের (ইরান) বের হয়ে আসাটা খুব কঠিন।'

ট্রাম্পের দাবি, চলমান সংঘাতে ইরানের অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইতোমধ্যে নিহত হওয়ায় সেখানে এমনিতেই শাসনব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে।

আলোচনার ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'যদি আলোচনা ব্যর্থ হয়, তবে আমরা আমাদের মন মতো বোমাবর্ষণ চালিয়ে যাব।' ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ইতোমধ্যে বেশ কিছু ‘প্রধান বিষয়ে’ ঐকমত্যে পৌঁছানো গেছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250