বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

‘৫ বছর ক্ষমতায় থেকে শোধ নিলাম, এরপর অন্যরা—এই চক্র বন্ধ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও প্রতিশোধের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মিথ্যা মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থান নেওয়া হবে’ এবং তার এলাকায় এসব কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

তার এমন বক্তব্যের একটি ভিডিও গতকাল সোমবার রাত থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেনের মধ্যে তার বক্তব্য নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে।

খোঁজ নিলে জানা যায়, সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে নিজ গ্রামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গ্রামবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ভিডিওতে রুমিন ফারহানা বলেন, ‘মামলা বাণিজ্য সারাদেশে ছড়িয়ে পড়েছে। একটি মামলায় শত শত আসামি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা করতে টাকা নেওয়া হচ্ছে, আবার নাম কাটাতেও টাকা নেওয়া হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে কেউ কথা বলেননি। আমি শুরু থেকেই বলেছিলাম, এই মামলা বাণিজ্য একসময় ধ্বংস ডেকে আনবে। তিনি থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা মামলা এলে দয়া করে যাচাই-বাছাই করে নেবেন।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেতে গেলে জেলগেটে নতুন মামলার কথা জানানো, এ ধরনের ঘটনাও উদ্বেগজনক। এসবের পরিণতি ভালো হবে না। আমাদের কোথাও না কোথাও থামতে হবে।’

প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থাকলাম, শোধ নিলাম, এরপর অন্যরা এসে আবার শোধ নেবে, এই চক্র বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।’

জে.এস/

রুমিন ফারহানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250