রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী

‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

জয়পুরহাটে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে পুনর্বাসনের নামে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। একই সঙ্গে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও ত্রাণসামগ্রী বিক্রির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার দুপুরে জয়পুরহাট সদর থানাসংলগ্ন নিজ বাসভবনের পাশে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ফয়সল আলিম এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা ও পাঁচবিবি উপজেলা বিএনপির নেতা-কর্মী ও তার সমর্থকেরা উপস্থিত ছিলেন। তার বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে ফয়সল আলিম বলেন, সৎভাবে বিএনপি করতে হবে। আওয়ামী লীগের বাড়ি পোড়ানো ঠেকানোর নামে টাকা নেওয়া যাবে না। মামলা দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায় করা যাবে না। হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়েও টাকা নেওয়া চলবে না। ত্রাণের সম্পদ কিংবা রেড ক্রিসেন্টের সম্পত্তি বিক্রি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জয়পুরহাটের চকবরকত এলাকায় আওয়ামী লীগের লোকজনের ১৬টি গরু বিক্রি করে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ফয়সল আলিম বলেন, ‘জয়পুরহাট ও পাঁচবিবিতে চাঁদাবাজির কোনো স্থান হবে না। স্থানীয় নির্বাচন আসছে। কোনো চাঁদাবাজকে আগামী দিনে জয়পুরহাট ও পাঁচবিবির জনগণ ভোট দেবে না। এসব বন্ধে নিজেই প্রতিরোধ গড়ে তুলব।’

যোগাযোগ করা হলে ফয়সল আলিম বলেন, ‘আমি সত্য কথাই বলেছি। আমাদের দলের বদনাম হয়েছে। আগে আওয়ামী লীগের ঘর পোড়ানো হবে না বলে টাকা নেওয়া হয়েছে, এখন পুনর্বাসনের নামে টাকা নেওয়া হচ্ছে। সত্য লুকিয়ে লাভ নেই।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা স্পষ্ট—দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি বরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250