শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিনব্যাপী ‘আবহমান-স্বপ্নদল নাট্য আয়োজন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

‘চিত্রাঙ্গদা’ নাটকের দৃশ্য। ছবি: স্বপ্নদলের সৌজন্যে

নাট্যসংগঠন আবহমান এবং স্বপ্নদল-এর যৌথ আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আবহমান-স্বপ্নদল নাট্য আয়োজন ২০২৫’। তিন দিনে প্রদর্শিত হবে তিনটি নাটক ‘সুন্দরী’, ‘চণ্ডীদাস’ এবং ‘চিত্রাঙ্গদা’।

আবহমানের পরিবেশনায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ আয়োজনের দ্বিতীয় দিন বুধবার, ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় প্রদর্শিত হবে চণ্ডীদাস। চণ্ডীদাস রচনা করেছেন শান্তা মারিয়া, সুন্দরী রচনাসহ এ দুটি প্রযোজনার নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি।

প্রায় ৫০০ বছর আগে মধ্যযুগের কবি চণ্ডীদাসের মানসগঠন এবং তৎকালীন সমাজব্যবস্থা উপস্থাপিত হয়েছে চণ্ডীদাস নাটকে। পাশাপাশি মধ্যযুগের সঙ্গে আধুনিক সময়ের যোগসূত্রের একটি উদাহরণও হয়ে উঠেছে প্রযোজনাটি।

আয়োজনের শেষ দিন আগামীকাল, ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় থাকছে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১২০তম মঞ্চায়ন।

মহাভারত অবলম্বনে রচিত চিত্রাঙ্গদার গল্পে দেখা যাবে, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করে। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হয়।

এবার অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে। অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসে, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250