সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বয়স্ক-বিধবা ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে: দীপু মনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

এতিম ও বিধবাদের জন্য বয়স্ক-বিধবা ভাতা বাড়াতে জেলা প্রশাসকরা (ডিসি) অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি। তিনি বলেন, আমি তাদেরকে সামাজিক সুরক্ষাবেষ্টনীর সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছি। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বেশিরভাগ ভাতার বণ্টন ও পরিচালনার সঙ্গে জেলা প্রশাসকরা যুক্ত। তাদের এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার জন্য বলেছি।

রোববার (৩রা মার্চ) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সভাপতিত্বে প্রথম দিনের শেষ সেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও নারী ও শিশু মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এ কার্য অধিবেশন হয়।

দীপু মনি বলেন, একই ভাতা বণ্টকের ক্ষেত্রে যাদের কোনো অনিয়ম না হয় তার ব্যাপারে সতর্ক থাকতে বলেছি।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগ অভ্যন্তরীণ কমিটি তদন্ত করলেই চলবে না

সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কর্মসূচির দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কী নির্দেশনা দেওয়া হয়েছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো অনিয়ম যেন না হয়। যে-ই অনিয়ম করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। 

তিনি আরও বলেন, যেহেতু এখন এসব ভাতা জাতীয় পরিচয়পত্র ও সরকার টু পাবলিক পদ্ধতিতে বিতরণ করা হয় তাই এখানে অনেক অনিয়ম কমে এসেছে। তারপরও যদি কোনো গ্যাপ থাকে তা চিহ্নিত করে আমাদের জানাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/ 

সমাজকল্যাণ মন্ত্রী বিধবা ভাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250