সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

পাহাড়ে সবজি চাষের পাশাপাশি ফুল চাষে লাভবান জুমিয়ারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার জুম পাহাড়ের ঢালে ঢালে  শাক-সবজি চাষের পাশাপাশি এখন ফুলের চাষ করে লাভবান হচ্ছেন পাহাড়ী জুমিয়ারা।

পাহাড়ের ঢালে গড়ে তোলা মিশ্র শাক সবজি চাষের পাশাপাশি পাহাড়ী ঢালে ঢালে শোভা পাচ্ছে ফুলের বাগান। বাগানে শোভা পাচ্ছে গাঁদাসহ আরও কয়েক রকমের ফুল। জুমিয়ারা নিজেদের বাগানে উৎপাদিত ফলমুল, শাক-সবজি বিক্রির পাশাপাশি  বাজারে  ফুলও বিক্রি করছেন।

পাহাড়ী জুমিয়া রাঙাবি চাকমা গণমাধ্যমকে জানান, পাহাড়ে জুম চাষ মিশ্র সবজি বাগানের পাশাপাশি এখন আমরা বিভিন্ন ধরনের ফুলের চাষও করছি এবং সপ্তাহের দুদিন সাপ্তাহিক বাজারে সবজির পাশাপাশি ফুল বিক্রি করছি। এতে সবজির পাশাপাশি ফুল বিক্রি করে বাড়তি আয়  করছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ভোলার চরাঞ্চলে শিমের ব্যাপক ফলন, ভালো দামে খুশি কৃষক

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল গণমাধ্যমকে জানান, পাহাড়ে  সবজি বাগানের সঙ্গে পাহাড়ী জুমিয়ারা ফুল চাষ করার  বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে চাষীদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এসি/কেবি

সবজি চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250