রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

মায়ামিকে জিতিয়ে দ্রুতই যে পুরস্কার পেয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

একটি জয়ের জন্য হাপিত্যেশ করছিল ইন্টার মায়ামি। অবশেষে সেই জয় মায়ামি পেয়ে গেল পরশু। মায়ামির এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। পুরস্কারও তিনি পেয়ে গেলেন হাতেনাতে।

এ বছর প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ ডে’র পুরস্কার পেয়ে গেলেন মেসি। ইন্টার মায়ামি গতকাল বৃহস্পতিবার (২৯শে মে) রাতে মেসির এ পুরস্কারের কথা নিশ্চিত করেছে। ১৬ নম্বর ম্যাচ ডেতে অসাধারণ পারফরম্যান্সের জন্য মাইকলব আল্ট্রা পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। 

চেজ স্টেডিয়ামে পরশু রাতে এমএলএসে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি। এ ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোলও মেসি করিয়েছেন।

নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪ মে মেজর লিগ সকারে (এমএলএসে) ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। পরের চার ম্যাচে জিততে পারেনি মেসি-লুইস সুয়ারেজদের দল। দুটিতে হেরেছে ও ড্র করেছে দুই ম্যাচে। অবশেষে পরশু রাতে ডেডলক ভাঙলেন মেসি-সুয়ারেজরা। চেজ স্টেডিয়ামে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারানোর রাতে তিনটি গুরুত্বপূর্ণ পাস ও সাত শট করেন মেসি।

এইচ.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250