মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে সুখবর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলমান কোপা আমেরিকা টুর্নামেন্ট শেষ করে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া। তাই বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগি হয়ে পড়ছেন তিনি। তবে সেমিফাইনালের আগে ডি মারিয়াকে নিয়ে সুখবর পেয়েছে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামা হয়নি ডি মারিয়ার। তাই সেমিফাইনালের আগে তাকে নিয়ে শঙ্কা জেগেছিল। তবে পুরোপুরি ফিট হয়ে সেমিফাইনালে মাঠে নামবে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়া।

আরো পড়ুন : কোপার কোয়ার্টার ফাইনাল কবে, কখন, কোথায়, কার মুখোমুখি কে

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা

চলমান কোপায় আর্জেন্টিনার কার্যত আর দুটি ম্যাচ বাকি। সেমিফাইনাল, ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী। সে হিসেবে আলবিসেলেস্তেদের জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে পারবেন ডি মারিয়া।

কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সময় যে ফুরিয়ে আসছে সেটাও স্মরণ করলেন। লিখেছেন প্রতিটা মিনিট উপভোগ করার কথা।

এস/  আই.কে.জে

সেমিফাইনাল আর্জেন্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250