শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গুলশান লেক ভরাটের অভিযোগের প্রেক্ষিতে ভরাট কার্যক্রম বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ অধিদপ্তরকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। 

মঙ্গলবার (২২শে অক্টোবর) দুপুরে, পরিবেশ অধিদপ্তরের একটি টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি হোল্ডিং নং-৪/এ, এ কে খন্দকার বীর উত্তম সড়ক, ওয়ার্ড-১৯, থানাঃ গুলশান, মৌজাঃ গুলশান আ/এ, ঢাকা ঠিকানায় সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়।

আরও পড়ুন: লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

এসি/কেবি

পরিবেশ উপদেষ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250