সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

বরকে বাদ দিয়ে পুরোহিত!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

বিয়ে বাড়িতে সচরাচর যা হয় তা নয়। বলা যায় আজব কাণ্ড! বিয়ের পিঁড়িতে মুখোমুখি বসে আছেন বর কনে। সংস্কৃত উচ্চারণে চলছে মন্ত্রপাঠ। এ পর্যন্ত সব ঠিকঠাকেই ছিল। কিন্তু গোলমালটা বাধে কনের বরকে বাদ দিয়ে পুরোহিতের উপর ‘ক্রাশ’ খাওয়া নিয়ে । 

বিয়ের পিঁড়িতে বসে পুরোহিতের উপর ‘ক্রাশ’ খেয়েছেন হবু বধূ! বরের দিকে তার নজর নেই । একনজরে তাকিয়ে আছেন অল্প বয়সি পুরোহিতের দিকে। যেন পলকই পড়ছে না তার। বিষয়টি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যান পুরোহিতও।

বিয়ে বাড়িতে হইচই। কিছু না কিছু কাজে সবাই ব্যস্ত। পুরোহিত হিসাবে বিয়ে দিতে এসেছেন অল্প বয়সি সুদর্শন যুবক। সংস্কৃত উচ্চারণে চলছে মন্ত্রপাঠ। উল্টো দিকে বসে রয়েছেন হবু বর ও বধূ। কিন্তু হঠাৎ দেখা গেলো পুরোহিতের দিকে তাকিয়ে রয়েছেন হবু বধূ। তার পাশে যে সারা জীবনের সঙ্গী বসে রয়েছেন তা যেন ভুলেই গিয়েছেন যুবতী। এই কাণ্ড দেখে হতবাক সকলে। ইতস্তত বোধ করতে থাকেন হবু বরও। 

তবে এ দৃশ্যটি দেখা গেছে সামাজিক গণমাধ্যমের একটি ভিডিওতে। কোথায় কখন এ বিয়ে হচ্ছে তার কোন বিবরণ নেই। তাই  এই ভিডিওটি দেখার পর অনেকেই মনে করছেন বিষয়টি সাজানো ঘটনা। ভাইরাল হওয়ার জন্য এই রকম করা হয়েছে।

কেসি/কেবি


বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250