শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ই ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভেতর থেকে তাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মাহাবুব কামাল খান সুজন। তিনি উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খানের ছেলে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, গত ১৯শে জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং কয়েক শতাধিক ছাত্রজনতা আহত হয়।

এ ঘটনায় গত ১৩ই নভেম্বর মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬নং আসামি হলেন মাহাবুব কামাল খান সুজন।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী গণমাধ্যমকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250