বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিটি পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা বসানো হচ্ছে। এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ও থানা থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হবে। এ ছাড়া সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা ৯৯৯-এ একটি বিশেষ টিম কাজ করবে। থাকবে পুলিশ ও র‌্যাবের বিশেষ টহল।

মঙ্গলবার (৮ই অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছে। বৌদ্ধদের চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হয়, সে বিষয়েও সরকার কাজ করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের ট্রায়াল রান বৃহস্পতিবার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের পূজা খুব ভালোভাবেই হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। প্রতিবার পুলিশ ও আনসার সদস্যরা থাকেন। এবার র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন হয়েছে। তাই পূজা নিয়ে কোনো শঙ্কা নেই।’

মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারি ডিজি ড. আবদুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরেফীন ও গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে গাজীপুরের শ্রীশ্রী কুপাময়ী কালীমন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসি/ আই.কে.জে/

আইপি ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250