রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

হান্টিংটনের মাঠে মেসির আজকের ম্যাচে দর্শকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বে ফুটবল অনুরাগিদের কাছে লিওনেল মেসি সেরা আইকন। মাঠে মেসি খেলবেন আর দর্শক থাকবেনা, এটা হতেই পারে না। বাংলাদেশ সময় আজ রোববার (২০শে এপ্রিল) ভোরে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে দর্শকের উপস্থিতি রেকর্ড ছাড়িয়েছ। খবর এএফপির।

এ ছাড়া আজকের ম্যাচে ১–০ গোলে জয় পেয়েছে মেসির দল ইন্টার মায়ামি। আর এ জয়ের মধ্যদিয়ে ২০২৫ এমএলএসে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা নিশ্চিত হয়েছে মেসির দল ইন্টার মায়ামির।

কলম্বাস ক্রু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আজকের মায়ামি-কলম্বাস ম্যাচ দেখতে হান্টিংটন ব্যাংক ফিল্ডে ছিলেন ৬০ হাজার ৬১৪ জন দর্শক, যা এই মাঠে এনএফএলের বাইরে সবচেয়ে বেশি দর্শকের ম্যাচ। ২০০২ সালের নভেম্বরে আমেরিকান ফুটবলের ব্রাউনস-স্টিলার্স ম্যাচ দেখেছিলেন ৭৩ হাজার ৭১৮ জন দর্শক।

তবে মেসির উপস্থিতিতে দর্শকের রেকর্ড এ নতুন কিছু নয়। কেননা, কানসাস স্টেডিয়ামে মেসি যে ম্যাচে শেষবার খেলে সেখানে দর্শক ছিলেন ৭২ হাজার ৬১০ জন। এ ছাড়া বোস্টনের মাঠে ৬৫ হাজার ৬১২ এবং গত সপ্তাহে শিকাগো ফায়ারের মাঠ সোলজার ফিল্ডেও ৬২ হাজার ৩৫৮ দর্শক উপস্থিত হয়েছিলেন।

এবারের আসরে এমএলএসের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের ৩০ দল মিলিয়ে অপরাজিত ছিল মাত্র দুটি দল। ইন্টার মায়ামি ও কলম্বাস ক্রু। এদিকে আজকের ম্যাচে ৩০ মিনিটের মাথায় আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলোনা ভেইগান্টের ক্রস থেকে হেডে গোল করেন আমেরিকার মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি। এ গোলের ব্যবধান রেখেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।

এদিকে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (২৫শে এপ্রিল) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে। সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটিতে মেসিদের প্রতিপক্ষ কানাডিয়ান ক্লাব ভ্যানকুবার হোয়াইটক্যাপস।

আরএইচ/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250