বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত তাহসানের, থাকছেন আলাদা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালে হঠাৎ করেই মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবরটি প্রকাশ্যে এনে সবাইকে রীতিমতো চমকে দেন তিনি। এ নিয়ে অভিনেতার ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভকামনা জানান।  

সম্প্রতি জানা গেছে, তাহসান-রোজা দম্পতির নতুন সংসার এখন ভাঙনের পথে। এমনকি বিয়ের কয়েকমাস পর থেকেই নাকি দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ফলে গত কমাস ধরেই তারা আলাদা থাকছেন। 

সম্প্রতি ডালপালা মেলা গুঞ্জনের পর এবার বিষয়টি নিয়ে তাহসান নিজেই মুখ খুললেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ 

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’ 

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ঠা জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। 

জে.এস/

তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250