শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইজতেমায় বয়ান চলছে, বিকেলে যৌতুকবিহীন বিয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে রোববার। আর সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মুসল্লিদের উদ্দেশে বয়ান চলছে ইজতেমার মূল মঞ্চ থেকে।

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা শেষ হবে।

দ্বিতীয় ধাপের তিন দিনের বিশ্ব ইজতেমায় ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবান জেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা ইজতেমা ময়দানে মোট ৪০টি খিত্তায় অবস্থান নিয়েছেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন দায়বদ্ধ: ইসি সানাউল্লাহ

মঙ্গলবার যারা বয়ান করবেন

মঙ্গলবার বাদ ফজর ফের বয়ান শুরু হয়েছে। বয়ান করছেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।

সকাল পৌনে দশটায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এসময় মাদরাসা ছাত্রদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরীদ সাহেব। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। তিনি ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন।

বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা।

এস/ আই.কে.জে/


ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250