শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী (সিজিজিসি) মোহাম্মদ ফুলবাবুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। গ্রেফতার আসামির নাম মো. মাসুদ রানা (৩৪)।

শুক্রবার (১০ই মে) র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এই তথ্য জানান।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ই এপ্রিল ১২টার দিকে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে নিহত ফুলবাবু এবং তার অফিস স্টাফ ইয়াছিনের সঙ্গে আসমানী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭৭) হেলপার মাসুদের কথা কাটাকাটি হয়। পরে মাসুদ জোরপূর্বক ইয়াছিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিংয়ে নামিয়ে দেন।

এর প্রতিবাদ করলে আব্দুল্লাহপুর এলাকায় আসমানী পরিবহনের স্টাফদের সঙ্গে সিজিজিসির কয়েকজন কর্মচারীর হাতাহাতি হয়। এই ঘটনার জেরে একই দিন বাসের হেলপার মাসুদসহ আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে সিজিজিসির ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফুলবাবুকে হত্যার উদ্দেশে পিটিয়ে গুরুতর জখম করে।

আরো পড়ুন: 'সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য আমরা কাজ করছি'

তাকে গুরুতর আহত অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গত ১৪ই মার্চ ফুলবাবুর স্ত্রী জোসনা উত্তরা পশ্চিম থানায় হেলপার মাসুদসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

পরে হেলপার মাসুদসহ হত্যায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ৯ই মে রাত ২টার দিকে রাজধানীর গাবতলী থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। মাসুদ রংপুর সদরের ধাপ কটকি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। 

র‍্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলপার মাসুদ জানিয়েছে, সে গ্রেফতার এড়াতে নাম ও ঠিকানা গোপন করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

তিনি বলেন, গত ১৩ই এপ্রিল মোছা. জোসনা খাতুন (৩৬) মোবাইল ফোনে খবর পান, তার স্বামী সিজিজিসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফুলবাবু উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে এই ঘটনায় তিনি উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

এইচআ/ আই.কে.জে/

গ্রেফতার প্রকৌশলীকে হত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250