শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

দাম্পত্য জীবনে ‘পিলো টক’ জরুরি কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে একে অপরের প্রতি বোঝাপোড়া থাকা জরুরি। তবে কর্মব্যস্ত জীবনে যদি একজন আরেকজনের সঙ্গে কথা বলারই সুযোগ না পান তাহলে কীভাবে দাম্পত্যে বোঝাপোড়া ভালো হবে? এক্ষেত্রে পিলো টক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পিলো টক বা বালিশ কথোপকথন, বেডরুমে প্রত্যেক দম্পতির মধ্যেই ঘটে। পাশাপাশি বালিশে শুয়ে কথোপকথনকে বলা হয় পিলো টক। এই কথোপকথনের অভ্যাস দাম্পত্য সম্পর্ক আরও মজবুত করে।

বিশেষজ্ঞদের মতে, পিলো টকের মাধ্যমে দম্পতিরা তাদের অনুভূতিগুলোকে আরও খোলামেলাভাবে প্রকাশ করতে পারে। যা দু’জনের সম্পর্ক আরও ভালো করে।

পিলো টকের যত উপকারিতা-

ঘনিষ্ঠতা বাড়ায়

এই অনুশীলনের মাধ্যমে দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়ে। এ সময় দাম্পতিদের মধ্যে অন্তরঙ্গতা বাড়ে দ্বিগুণ। পিলো টকিংয়ের সময় ‘লাভ হরমোন’ এর উৎপাদন বাড়ায় অক্সিটোসিন বেড়ে যায়। যা দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে।

মানসিক অস্থিরতা কাটায়

পিলো টকিংয়ের অভ্যাস দু’জনের মানসিক অস্থিরতা কাটাতে সাহায্য করে। কর্মব্যস্ত জীবনে সবাই মানসিক চাপের মধ্যে থাকেন। এক্ষেত্রে সঙ্গীর সঙ্গে পাশাপাশি শুয়ে মনের কথা বলার মাধ্যমে আপনি নিজেকে চাপমুক্ত করতে পারেন।

আরো পড়ুন : ধীরে ধীরে খাওয়ার ৩ সুফল

যৌন জীবন উন্নত করে

যৌন জীবন উন্নত করতেও সাহায্য করে পিলো টক। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ দম্পতিই শারীরিক সম্পর্কের আগে বা পরে পিলো টকে অভ্যস্ত।

বোঝাপোড়া ভালো হওয়া

পিলো টকিংয়ের আরও এক উপকারিতা হলো দুজনের মধ্যে বোঝাপোড়া ভালো হওয়া। দম্পতিদের এই অভ্যাস একে অপরকে ভালোভাবে জানার ক্ষেত্রে দারুণ সহায়ক হতে পারে।

বিশ্বাস বাড়ে

বিশেষজ্ঞদের মতে, যে দম্পতিরা বিছানায় একে অপরের সঙ্গে কথা বলে বেশি সময় কাটায় তাদের মধ্যে দাম্পত্যে উচ্চ স্তরের বিশ্বাস দেখা যায়।

যোগাযোগে উন্নতি ঘটে

দাম্পত্যে যোগাযোগ দক্ষতা বাড়ায় পিলো টক। সারাদিনের কর্মব্যস্ততার পর এ সময় দু’জন একসঙ্গে হয়ে মনের ভাব প্রকাশ করার মাধ্যমে দুজনের যোগাযোগে উন্নতি ঘটে। যা দাম্পত্য সম্পর্ক আরও ভালো রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে

‘পিলো টক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250