শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয়

টানা ১১ দিনের ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজাসহ বেশ কয়েকটি পূজা ও দিবসের সমন্বয়ে টানা ১১ দিনের ছুটির পর আজ রোববার খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২০শে অক্টোবর) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাতি শাখার ক্লাসও শুরু হয়েছে। দীর্ঘদিন পর ক্লাসে এসে শিক্ষার্থীরা উৎফুল্ল বলে জানিয়েছেন শিক্ষকরা।

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিন বন্ধ ছিল স্কুল-কলেজ।

আরও পড়ুন: নবম-দশম শ্রেণিতে ফের বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগ চালুর নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ই অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ই অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ই অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ই অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন জানান, আজ সকালে তাদের প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনেকদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।

এসি/ওআ/ আই.কে.জে/

শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250