শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বেতন স্কেলের দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান গ্রাম পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৯ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক পারুল আক্তারসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা-উপজেলার নেতারা।

মানববন্ধনে গ্রাম পুলিশ সদস্যরা বলেন, স্থানীয় সরকারের আওতাধীন দেশের ৪৯৫টি উপজেলায় ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ সদস্য নানা সরকারি দায়িত্ব পালন করলেও তাদের মাসিক বেতন মাত্র ৭ হাজার ৫০০ টাকা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে পরিবার পরিচালনা করা অসম্ভব।

তারা দাবি করেন, অপ্রতুল আয়ের কারণে অনেক গ্রাম পুলিশ সদস্য সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। আর্থিক সংকটে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বক্তারা আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের সরকারি নিয়োগসংক্রান্ত গেজেট এবং তাদের পক্ষে উচ্চ আদালতের রায় থাকলেও এখনো জাতীয় বেতন স্কেলের আওতায় আনা হয়নি।

সমাবেশ থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গ্রাম পুলিশ সদস্যদের জন্য জাতীয় বেতন স্কেল ঘোষণা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করবে।

মানববন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250