সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

অন্যের যন্ত্রণায় আমিও কাঁদি : হিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিনাকে মাঝেমধ্যেই হাসপাতালে যেতে হয়। ক্যান্সারের চিকিৎসা চলছে বলিউড অভিনেত্রী হিনা খানের। মাঝেমধ্যেই হাসপাতাল থেকে তার চিকিৎসার নানা ছবিও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। 

এবার ফের হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে মনের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করেছেন। তাকে সেই অবস্থায় দেখে চিন্তায় রয়েছে ভক্তরা।

হিনা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউ কেউ জীবনকে গভীরভাবে উপভোগ করার জন্য তৈরি। আমরা সূর্যাস্ত দেখি না, আমরা শুধুই অনুভব করি। আমরা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। যখন অন্যরা কাঁদে, আমরাও কাঁদি।’ 

আরও পড়ুন: সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন? প্রশ্ন অভিজিতের 

হিনার কথায়, তিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তিনি খুবই আবেগপ্রবণ এবং অন্যদের কষ্ট অনুভব করেন। তাদের কাঁদতে দেখে নিজেও কাঁদেন।

আগামীতে তিনি সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করবেন। যা তিনি ক্যান্সারের কারণে করতে পারেননি। হিনার ভক্তরাও সেই কথা জেনে খুশি। অন্যদিকে, অভিনেত্রী রোজলিন খান হিনার বিরুদ্ধে প্রচারের জন্য ক্যান্সারকে ব্যবহার করার অভিযোগ করেছেন। এই বিষয়ে হিনা যদিও এখনো কোনও প্রতিক্রিয়া দেননি।

এসি/কেবি

হিনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250