শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাত্র ৮ মাসে হাফেজ হলো ৮ বছরের ওমর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন হিফজ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে মাত্র ৮ বছর বয়সে এবং ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে মোহাম্মদ ওমর ফারুক। তার অসাধারণ এই সাফল্য মুগ্ধ করেছে তার শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণকে।

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ওমর তার অধ্যবসায়ের মাধ্যমে এই অনন্য অর্জন করেছে। তার শিক্ষকরা জানান, শুরুতে তাকে দিনে দুই-তিন পৃষ্ঠা করে পড়ানো হতো। পরবর্তীতে কখনো পাঁচ আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত সবক দেয়া হতো।

মুহাম্মদ ওমরের অধ্যবসায় তার মেধার সঙ্গে মিলে তাকে দ্রুত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। বিকেলে যখন অন্যান্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন ওমর একাগ্রচিত্তে পড়াশোনা চালিয়ে যেত। এমনকি হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়তে দেখা গেছে।

তার বাবা জিয়াউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রীর অনেক ইচ্ছা ছিল আমাদের সন্তান হাফেজ হবে। ওমর সেই ইচ্ছা পূরণ করেছে। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং ছেলের শিক্ষকদের প্রতি অনেক ধন্যবাদ জানাই।’

মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল গণমাধ্যমকে বলেন, ‘এ অর্জন আল্লাহর বিশেষ অনুগ্রহ। এত অল্প সময়ে কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি শুধু ওমরের জন্য নয়, মাদ্রাসার জন্যও একটি বড় গর্ব।’

মুহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলে, ‘আমি খুব খুশি যে মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছি। বড় হয়ে আমি একজন বড় আলেম হতে চাই।’ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে হিফজ শুরু করা ওমর ৮ মাসের মধ্যেই সম্পূর্ণ কোরআন মুখস্থ শেষ করে, যা তাকে একটি উজ্জ্বল তারকার মতো সামনে নিয়ে এসেছে।

ওআ/ আই.কে.জে/



হাফেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250