বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

প্রথমবার সচিবালয়ে বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২০শে নভেম্বর) সচিবালয়ের ৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, এদিন প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।

গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে সচিবালয়সহ আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

ওআ/ আই.কে.জে/


প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250