মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

চতুর্থ টেস্টও হারল ইংলিশরা, ৩-১ সিরিজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগের দিনই জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন বোলাররা। দুইশর কম রান তাড়ার বাকি কাজটা সারতে হতো ব্যাটসম্যানদের। দারুণ শুরুর পর হুট করে ব্যাটিং ধসে চাপে পড়ে ভারত। এরপর দলকে পথ দেখান শুভমান গিল ও ধ্রুব জুরেল। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

রাঁচি টেস্টের চতুর্থ দিন ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। পাঁচ ম্যাচে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে তারা।

আরো পড়ুন: কমলো বিপিএলের টিকিটের দাম

ম্যাচের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল ইংল্যান্ডের। ৩৫৩ রান করার পর ভারতকে ৩০৭ রানে গুটিয়ে ৪৬ রানের লিড নেয় তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাদের ১৪৫ রানে গুঁড়িয়ে দেয় ভারত। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় সোমবার দিনের দ্বিতীয় সেশনে জয় তুলে নেয় রোহিত শার্মার দল।

এইচআ/ 



ভারত সিরিজ জয় রাঁচি টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250