মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

পরবর্তী প্রজন্ম কখনোই এআই’র চেয়ে বেশি স্মার্ট হবে না : স্যাম অল্টম্যান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সুনাম বেড়েই চলেছে। এটির উন্নয়নে নতুন নতুন বিনিয়োগের খবর যেমন আসছে, তেমনি আসছে উদ্ভাবনী সব টুল ও ফিচার। সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বললেন, পরবর্তী প্রজন্ম কখনোই এআই’র চেয়ে বেশি স্মার্ট হয়ে বেড়ে উঠবে না। বিষয়টিকে তিনি স্বাভাবিক (ন্যাচ্যারাল) বলছেন। 

পডকাস্টার অ্যাডাম গ্র্যান্টের ‘রি:থিঙ্কিং’ শীর্ষক শো’তে সম্প্রতি উপস্থিত ছিলেন স্যাম অল্টম্যান। সেখানে এআই প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার সন্তান কখনোই এআই’র চেয়ে বেশি স্মার্ট হয়ে বেড়ে উঠবে না। এটাই স্বাভাবিক। অবশ্যই এটি (এআই) আমাদের চেয়ে অধিক স্মার্ট। অবশ্যই এটা যা করতে পারে আমরা তা পারি না। কিন্তু তাতে কারো কিছু এসে যায় না।’

তবে অল্টম্যান জোর দিয়ে এও বলেছেন যে, এআই’র কল্যাণে অর্থনীতি ও কর্মীদের কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এলেও মানব সক্ষমতার গুরুত্ব কমবে না। তবে এআই প্রযুক্তির আবির্ভাবে মানুষের দক্ষতা ও সক্ষমতার প্রয়োজন বৃদ্ধি পাবে ভিন্নভাবে। 

আরো পড়ুন : জরুরি ফাইল ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে

গ্র্যান্টের সাথে আলোচনার এক পর্যায়ে ওপেনএআই’র সহপ্রতিষ্ঠাতা ও সিইও অটোনোমাস (স্বনিয়ন্ত্রিত) এআই প্রযুক্তি’র অগ্রগতি নিয়েও কথা বলেন। এ প্রসঙ্গে তিনি দাবা খেলায় এআই প্রযুক্তির বিবর্তনের কথা উল্লেখ করেন। দাবা খেলায় কম্পিউটার প্রথম দিকে মানুষের কাছে হারতে হারতে এক সময় মানুষকেই হারাতে শুরু করে। ঠিক একইভাবে এআই প্রযুক্তিও বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। ফলে আজকে আমরা অটোনোমাস এআই নিয়ে কথা বলছি। 

অল্টম্যান আরও বলেন, আমাদেরকে নতুন আরও এআই মডেল নিয়ে আসতে হবে। একসময় এআই এজেন্টগুলো জটিল এমন সব কাজ করতে সক্ষম হবে যেগুলো বর্তমানে পুরো একটি প্রতিষ্ঠানের বেশ কয়েক বছর লেগে যায়। 

এস/ আই.কে.জে/      

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250