মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

যে দেশের মানুষ গাছের কাণ্ড থেকে পানি পান করে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

এই গাছটিকে বলা হয় ট্রি অব লাইফ। এটি একটি বিখ্যাত গাছ যা আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে পাওয়া যায়। যার আসল নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা। যাকে সাধারণত আফ্রিকানরা বাবোবাব গাছ বলে থাকে। এটি তার অস্বাভাবিক আকার, দীর্ঘায়ু এবং পরিবেশগত অভিযোজনের জন্য পরিচিত।

গাছটি ৩-৪ হাজার বছর পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। নিজের কাণ্ডে অনায়াসে লক্ষাধিক লিটার পানি ধরে রাখতে পারে। গাছটি স্থানীয় সম্প্রদায়ের কাছে খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ।

অ্যাডানসোনিয়া ডিজিটাটার কাণ্ড সাধারণত মোটা এবং বোতলের মতো আকার ধারণ করে। একটি পূর্ণবয়স্ক বাবোবাব গাছের কাণ্ডে ১ হাজার থেকে ১ লাখ ২০ হাজার লিটার পর্যন্ত পানি জমা থাকতে পারে। গাছটি এ ধরনের অভিযোজনের মাধ্যমে শুষ্ক পরিবেশে টিকে থাকতে সক্ষম।

এটি মৌসুমি পাতা ঝরায় এবং শুষ্ক মৌসুমে পাতা ঝরানোর মাধ্যমে পানির অপচয় রোধ করে। গাছটি বড়, সাদা এবং সুগন্ধি ফুল ফোটায়, যা রাতে পরাগায়নের জন্য বাদুড়ের উপর নির্ভর করে।

অ্যাডানসোনিয়া ডিজিটাটার ফল লম্বা, ডিম্বাকৃতির এবং শক্ত খোসাযুক্ত। ফলের ভেতরে থাকা পাল্প পুষ্টিতে ভরপুর এবং এটি বানান ফল নামে পরিচিত। এতে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা স্থানীয় খাদ্য ও ওষুধে ব্যবহৃত হয়।

আরো পড়ুন : এই তরমুজের দাম লাখ টাকা!

অ্যাডানসোনিয়া ডিজিটাটা গাছের কাণ্ডে জমে থাকা পানি সাধারণত আফ্রিকার শুষ্ক ও আধা-মরু অঞ্চলের মানুষেরা পান করে।

এস/ আই.কে.জে

অ্যাডানসোনিয়া ডিজিটাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250