সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

হজের প্রাথমিক নিবন্ধন ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৫ সালে হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া ৩০শে নভেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫শে আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত নির্দেশনা অনুসারে, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে ৩০শে নভেম্বরের মধ্যে তিন লক্ষ টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে যারা এখনো প্রাক-নিবন্ধন করেননি, তারা প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয় প্রক্রিয়াই একসঙ্গে সম্পন্ন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গমনেচ্ছুদেরকে যথাসময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে হজের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

আরো পড়ুন : যে দোয়া পড়লে সংসারে শান্তি আসবে

বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

২০২৫ সালের হজ শুরু হবে ৬ই জুন ২০২৫ (৯ই জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। হজের আনুষ্ঠানিকতার মূল দিসব আরাফাতের দিন হবে ৭ই জুন ২০২৫ (১০ জিলহজ)।

এস/ আই.কে.জে/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250